| কালের স্মৃতিচিহ্ন | ঢাকা: বড় কাটরা ও ছোট কাটরা |
-রণদীপম বসু
…
‘কাটরা’ শব্দটি আরবি শব্দ ‘কাতরার’ বা ‘কাতারা’ থেকে উদ্ভূত বলে মনে করা হয়। কাতারা শব্দের অর্থ খিলান সারিযুক্ত ইমারত। আরবি ও ফার্সি সাহিত্যে এটাকে কারওয়ান সরাই বলা হয়, যাকে ইংরেজিতে বলা হয় ক্যারভান সরাই বা শুধু সরাই। ইসলামি স্থাপত্য সংস্কৃতিতে কারওয়ান সরাই নির্মাণ একটি পূণ্যের কাজ বলে গণ্য হতো। তাই পূণ্য লাভের আশায় পরোপকারী শাসকরা অনেক সরাইখানা নির্মাণ করেছেন বলে ইতিহাস রয়েছে। এগুলো সাধারণত বাণিজ্য রুটের পাশ দিয়ে নির্মাণ করা হতো। কারওয়ান সরাই সাধারণত প্রয়োজনীয় অঙ্গন বিশিষ্ট ইমারত। অঙ্গনটিকে খিলান সারিযুক্ত বারান্দা দিয়ে চারদিক থেকে ঘিরে রাখা হতো। বারান্দার পাশেই থাকতো অতিথিদের কক্ষ। পরিব্রাজক ও ব্যাবসায়ীরা বিভিন্ন স্থানে যাওয়ার পথে এসব কক্ষে সাময়িক আশ্রয় নিতেন। বোঝাবহনকারী পশু, গাড়ি ও অন্যান্য সামগ্রি খোলা প্রাঙ্গণে রাখা হতো। বাংলার সুলতানি ও মুগল আমলে এ ধরনের বেশ কিছু সরাই বা কাটরা নির্মিত হয়েছিলো বলে জানা যায়।