Monday, October 18, 2010

| কে যায় চিড়িয়াখানায় !


| কে যায় চিড়িয়াখানায় !
-রণদীপম বসু

মানুষ চিড়িয়াখানায় যায় কেন ? এর একটা কারণ হতে পারে, যখনি মানুষ হিসেবে নিজের আত্মবিশ্বাসে টান পড়ে যায়, তখনি ছুট লাগায় চিড়িয়াখানার দিকে ! মানুষ হিসেবে নিজের অস্তিত্বটাকে যত দ্রুত সম্ভব ঝালাই করে নেয়ার তাগিদে। কী হয় সেখানে গিয়ে ? এর অন্যতম উদ্দেশ্য হতে পারে শ্রেষ্ঠ জীব হিসেবে মানুষের আধিপত্যের কিছু নমুনা পর্যবেক্ষণ করে নিজেকে আশ্বস্ত করা। কী সেই নমুনা ? গায়ে-গতরে যত বলবানই হোক, মানুষের হিংস্র বুদ্ধির সাথে কুলিয়ে না উঠা প্রকৃতি জননীর সহজ সরল বোকাসোকা প্রাণীগুলোর বন্দীদশা। যা কিনা সুসভ্য মানুষ কর্তৃক অত্যন্ত সফলভাবে সম্পন্ন করা হয়েছে সৃজনশীল দক্ষতার সাথে। এই দুর্ভাগা বন্দী প্রাণীগুলোকে কেন মানুষ চিড়িয়া নাম দিলো তা নতুন করে আবিষ্কারের আনন্দে এদেরকে অমানবিক প্রক্রিয়ায় উত্যক্ত করার মধ্য দিয়ে নিজের শ্রেষ্ঠত্ব জাহির করতে। নইলে আর মানুষ হলাম কেন আমরা !

| হ্যান্ডবিল : ভূমিকম্পে করণীয় |


| হ্যান্ডবিল : ভূমিকম্পে করণীয় |
- রণদীপম বসু

সকালে দৈনিক পত্রিকাটা খুলতেই ছোট একটা রঙচঙে কাগজ চোখে পড়লো। একটা হ্যান্ডবিল। ‘ভূমিকম্পের ক্ষয়ক্ষতি সম্পর্কে সচেতন হোন’ শিরোনামে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি কর্তৃক প্রচারিত একটি জনসচেতনতামূলক উদ্যোগ। দৈনিকের ভেতরে বিভিন্ন সময়ে এরকম বিজ্ঞাপন প্রচার আরো হয়েছে। সেগুলোতে একবার হালকা চোখ বুলিয়ে গুরুত্ব না দিয়েই ফেলে দিয়েছি। কিন্তু এবারেরটিকে গুরুত্ব না দিয়ে কি কোন উপায় আছে ? বিশেষ করে এই ইট-সিমেন্টের অপরিকল্পিত জঞ্জাল নগরীগুলোতে খাঁচাবদ্ধ ইঁদুরের মতো ভয়ঙ্কর আতঙ্কগ্রস্ত নাগরিক জীবনে যখন প্রতিমুহূর্তের অনিশ্চয়তায় সারাক্ষণ ব্যতিব্যস্ত থাকতে হয় !

| দুই মেগা-পিক্সেল…|ব্যানার|


| দুই মেগা-পিক্সেল…|ব্যানার|
-রণদীপম বসু

মেয়ে হয়ে জন্মালে সম্ভবত সৌন্দর্য্যবোধ একটু তীব্র হয়। হতে পারে তা এই সামাজিক ব্যবস্থারই প্রভাব। এবং তা হয়তো বোধের গভীরে থেকেই যায়। তাই মানসিক ভারসাম্যহারা যাকে আমরা মুখের উপর পাগলি বলে ভর্ৎসনা করতে দ্বিধাবোধ করি না, তাঁর অবচেতন বোধের গহিনেও যে এই সৌন্দর্য-সচেতনতা থেকে যায় তার প্রমাণ উপরের ছবিটা। পরিত্যক্ত প্রসাধন জাতীয় সামগ্রী ক্রীম বা স্নো-এর কৌটোটা কোত্থেকে পেয়েছে কে জানে, মুখমণ্ডলে তা-ই লেপে-পুছে মেখে নিচ্ছে
তবে ছবির বিষয় কিন্তু সৌন্দর্যবোধ নয়। তাঁর পরিধানের ব্যানারটা। একান্ত লজ্জা নিবারণের অনিবার্য মাধ্যম হয়ে হয়তো আমাদেরই লজ্জার ব্যানার হয়ে আছে ! তাতেও কি লজ্জা নিবারণ হচ্ছে ? নিচের ছবি আমাদেরকে কোন্ কথা বলছে !