Wednesday, September 14, 2011

“সফটওয়্যার মুক্তি দিবস – ২০১১” তে বাংলাদেশে উৎসব আয়োজন

 .
কথায় বলে- স্বাধীনতার মর্ম সেই বুঝে যার বন্দীত্বের অভিজ্ঞতা রয়েছে। নির্বোধের কোন যৌক্তিক বোধ থাকে না বলে স্বাধীনতা তার কাছে কেবলই অর্থহীন একটা শব্দ মাত্র। কিন্তু সৃজনশীল ব্যক্তি মাত্রেই স্বাধীনতায় বিশ্বাসী। কেননা তাঁরা জানেন সৃজনশীলতা মানেই মুক্ত স্বাধীন যেমন ইচ্ছে সৃষ্টির বহমান উচ্ছ্বাস ! একান্তই নিজের মতো গড়ে নেয়ার অহঙ্কারী গর্বিত স্রষ্টা এরা। তাঁদের সৃষ্টির মধ্য দিয়েই সভ্যতা এগিয়ে যায়। তাই সবাই স্রষ্টা হতে চায়, কেউ পারে কেউ পারে না।

Friday, September 2, 2011

| ঘড়ায়-ভরা উৎবচন…|২৬১-২৭০|

 .
| ঘড়ায়-ভরা উৎবচন…|২৬১-২৭০|
রণদীপম বসু

(২৬১)
মানুষ তথাকথিত ঈশ্বর সম্পর্কে যা বলে
তা হচ্ছে মানুষের সৃষ্ট কল্পনা-গাঁথা; কারণ
অর্থহীন ঈশ্বর-জ্ঞান মানুষ হওয়ার জন্য অনিবার্য নয়।
.
(২৬২)
ঈশ্বর হচ্ছেন সেই অপ্রমাণিত সত্তা
যার ক্ষমতার উৎস মানুষের অরাজক অজ্ঞতা।
 .
(২৬৩)
এবং ঈশ্বর হলো সেই অদৃশ্য পণ্য,
যে লেনদেনে পুরোটাই বিক্রেতার লাভ;
ক্রেতার ভাগে শূন্য।