.
কথায় বলে- স্বাধীনতার মর্ম সেই বুঝে যার
বন্দীত্বের অভিজ্ঞতা রয়েছে। নির্বোধের কোন যৌক্তিক বোধ থাকে না বলে
স্বাধীনতা তার কাছে কেবলই অর্থহীন একটা শব্দ মাত্র। কিন্তু সৃজনশীল ব্যক্তি
মাত্রেই স্বাধীনতায় বিশ্বাসী। কেননা তাঁরা জানেন সৃজনশীলতা মানেই মুক্ত
স্বাধীন যেমন ইচ্ছে সৃষ্টির বহমান উচ্ছ্বাস ! একান্তই নিজের মতো গড়ে নেয়ার
অহঙ্কারী গর্বিত স্রষ্টা এরা। তাঁদের সৃষ্টির মধ্য দিয়েই সভ্যতা এগিয়ে যায়।
তাই সবাই স্রষ্টা হতে চায়, কেউ পারে কেউ পারে না।

