Saturday, February 26, 2011

| ঘড়ায়-ভরা উৎবচন…|২২১-২৩০|

| ঘড়ায়-ভরা উৎবচন…|২২১-২৩০|
রণদীপম বসু

(২২১)
বাণী কালনিরপেক্ষ হয় না, তাই তা চিরন্তন নয়।
বাণীর স্থায়ীত্ব তার শব্দে নয়, অনুরণনে।

(২২২)
শরীরের ফটক দিয়েই মনের অন্দরে যেতে হয়;
শরীরকে যে উপেক্ষা করে, মনের নাগাল সে পায় না।

(২২৩)
‘ভালোবাসি’ শব্দটি উচ্চারিত হয় বেওকুফের জিহ্বায়।
বেওকুফেরা ভালোবাসতে জানে না।

Tuesday, February 1, 2011

| বিয়ন্ড দ্য হেরিটেজ : ছবি ব্লগ ও একটি জন্মদিনের কাহিনী |

| বিয়ন্ড দ্য হেরিটেজ : ছবি ব্লগ ও একটি জন্মদিনের কাহিনী |
-রণদীপম বসু

(১)
খেয়াল ছিলো না যে আজ ৩১ জানুয়ারি। ঘুমের সময় কেটে রাতজাগা আঙডাঙ সেরে যথারীতি শেষ রাতে ঘুমোতে যাবার কল্যাণে সকালে দেরি করে ঘুম থেকে উঠা। ওপেন হওয়া মস্তিষ্কের মেমোরি চিপ স্বাভাবিক রিলোড সম্পন্ন হবার আগেই একটা বাঁশির করুণ সুর যান্ত্রিক শব্দে বেজে ওঠলো। মোবাইলের রিং টোন। মনিটরে সেভ করা অক্ষরগুলো জ্বলছে নিভছে, আনোয়ার সাদাত শিমুল।
হ্যালো…
‘শুভ জন্মদিন!’
বেশ কিছুদিনের ব্যবধানে শিমুলের আরো সুন্দর হয়ে ওঠা মায়াবী ভরাট কণ্ঠে চমকে ওঠলাম ! তাই তো, আজ ৩১ জানুয়ারি !