.
আপনি কি লিনাক্স ভালোবাসেন ? অথবা লিনাক্স সম্পর্কে জানতে আগ্রহী ? আপনি ভাইরাসের সাথে সহবাসী না কি দূরবাসী হতে চান ? কিংবা, কেন আপনি লিনাক্স ব্যবহার করবেন না, এটুকু জানার সে কৌতুহল কি নিবৃত হয়েছে ? তা সফলভাবে নিবারণ করতে হলেও চলে আসুন নিম্নে ঘোষিত অনুষ্ঠান আয়োজনে ! হাঁ বা না, এমন সিদ্ধান্তে আসতে হলেও জেনে নিতে হয় আগে। এক্ষেত্রে অন্তত এটা বলতে পারি, ঠকবেন না ! বোনাস হিসেবে চমৎকার কিছু বন্ধুও পেয়ে যেতে পারেন ! তবে প্রতিটা রসের আগেই কিছুটা কষ থাকে। যেমন নিচের এই রসকষহীন ঘোষণাটা !






