Showing posts with label Neetikotha. Show all posts
Showing posts with label Neetikotha. Show all posts

Tuesday, April 3, 2012

| চাণক্যজন কহেন : ০৭ | নীতিকথা-০৪ |

 .
| চাণক্যজন কহেন : ০৭ | নীতিকথা-০৪ |
-রণদীপম বসু
…
কিং কুলেন বিশালেন গুণহীনস্তু যো নরঃ।
অকুলীনোহপি শাস্ত্রজ্ঞো দৈবতৈরপি পূজ্যতে।। ০৪।। (চাণক্যের নীতিশাস্ত্র)।
অর্থাৎ : যে ব্যক্তি গুণহীন, তার উচ্চবংশে জন্মগ্রহণেও সার্থকতা কোথায় ? বিপরীতপক্ষে, যিনি শাস্ত্রজ্ঞ, তিনি উচ্চবংশে জন্মগ্রহণ না করলেও দেবতাদের দ্বারা পূজিত (সমাদৃত) হন।

Wednesday, March 21, 2012

| চাণক্যজন কহেন : ০৬ | নীতিকথা-০৩ |

.
| চাণক্যজন কহেন : ০৬ | নীতিকথা-০৩ |
-রণদীপম বসু
…

মাতৃবৎ পরদারেষু পরদ্রব্যেষু লোষ্টবৎ।
আত্মবৎ সর্বভূতেষু যঃ পশ্যতি স পণ্ডিতঃ।। ০৩।। (চাণক্য নীতিশাস্ত্র)।
অর্থাৎ : যে ব্যক্তি পরের স্ত্রীকে মাতৃজ্ঞানে দেখেন, পরের দ্রব্যকে মাটির ঢেলার মতো জ্ঞান করেন (অর্থাৎ নির্লোভ থাকেন) এবং সকল জীবে আত্মজ্ঞান পোষণ করেন- তিনিই যথার্থ পণ্ডিত বা জ্ঞানী।

Sunday, March 18, 2012

| চাণক্যজন কহেন…০৫ |নীতিকথা-০২|

.
| চাণক্যজন কহেন…০৫ |নীতিকথা-০২|
-রণদীপম বসু
…
পণ্ডিতে চ গুণাঃ সর্বে মূর্খে দোষা হি কেবলম্ ।
তস্মান্মূর্খসহস্রেভ্যঃ প্রাজ্ঞ একো বিশিষ্যতে।। ০২।। (চাণক্য নীতিশাস্ত্র)।
অর্থাৎ : পণ্ডিত ব্যক্তি সকল গুণের আর মূর্খ ব্যক্তি সকল দোষের আধার- এ ব্যাপারে সন্দেহের অবকাশ নেই। তাই সহস্র মূর্খ অপেক্ষা একজন পণ্ডিত বিশিষ্ট বা অধিকতর গ্রাহ্য রূপে পরিগণিত হন। 

Friday, March 16, 2012

| চাণক্যজন কহেন…০৪ |নীতিকথা-০১|

.
| চাণক্যজন কহেন…০৪ |নীতিকথা-০১|
-রণদীপম বসু
…
বিদ্বত্ত্বঞ্চ নৃপত্বঞ্চ নৈব তুল্যং কদাচন।
স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান্ সর্বত্র পূজ্যতে।। ০১।। (চাণক্য নীতিশাস্ত্র)।
অর্থাৎ : বিদ্যাবত্তা এবং রাজপদ কখনোই সমান হয় না। রাজা কেবলমাত্র নিজ রাজ্যেই সম্মান পান, বিদ্বান (স্বদেশ-বিদেশ) সর্বত্র সম্মান পান।
.