Showing posts with label ব্লগখিচুড়ি. Show all posts
Showing posts with label ব্লগখিচুড়ি. Show all posts

Saturday, July 20, 2013

| ব্লগখিচুড়ি-০১ : রাজনীতির নৈতিকতা ও ভর্তৃহরির নীতিস্তোত্র !

. 
| ব্লগখিচুড়ি-০১ : রাজনীতির নৈতিকতা ও ভর্তৃহরির নীতিস্তোত্র !
রণদীপম বসু
…
খ্রিস্টপূর্ব প্রথম শতকের সংস্কৃত কবি ও রাজন্যপুরুষ ভর্তৃহরি (বিক্রমাদিত্যের বৈমাত্রেয় অগ্রজ) এখনো স্মরণীয় হয়ে আছেন তাঁর রাজদণ্ডের জন্যে নয়, বরং তাঁর অমর কবিকৃতি এবং অসাধারণ শৃঙ্গারশতক ও বৈচিত্র্যময় নীতিশতকের জন্য। হেন বিষয় নেই যা তাঁর নীতিবাক্যে স্থান পায়নি। জন্মসূত্রে রাজপরিবারের সদস্য এবং স্বভাবে কবি হওয়ার কারণেই রাজনীতি বিষয়ে তাঁর গভীর পর্যবেক্ষণ শুধু আকর্ষণীয়ই নয়, সত্যনিষ্ঠতায় বিস্ময়করও বটে ! এই রাজনীতি নিয়ে তাঁর অনুসন্ধিৎসু নীতিশ্লোকটি যাঁদের নজরে এসেছে তাঁরা আর যাই হোক রাজনীতিক চরিত্র নিয়ে হতাশাবাদী হওয়ার কথা নয় বলেই আমার ধারণা।