Monday, August 30, 2010

| কে আছেন এমন দাঁতাল স্মৃতিধর !


| কে আছেন এমন দাঁতাল স্মৃতিধর !
-রণদীপম বসু

আগেভাগে ভয় পাবেন না কেউ ! নিউজিল্যান্ডের সাউদার্ন Hawke’s Bay এর পার্শ্ববর্তী ৩০৫ মিটার বা ১০০১ ফুট উচ্চতা বিশিষ্ট একটি পাহাড়, যার স্থানীয় মাউরী ভাষার নামটিকে ইংরেজি হরফে লিখলে মাত্র ৮৫ অক্ষর বিশিষ্ট একটি ইংরেজি নাম দাঁড়ায়। যার উচ্চারণ হয় Taumata­whakatangihanga­koauau­o­tamatea­turi­pukakapiki­maunga­horo­nuku­pokai­whenua­kitanatahuএরকম।

ইতোমধ্যে বিশ্বের দীর্ঘতম নাম হিসেবে এটি গিনেস বুক অব রেকর্ডসে স্থান পেয়ে গেছে। খুব জানতে ইচ্ছে হয় স্থানীয় অধিবাসীদের দাঁতগুলো কী পদার্থ দিয়ে তৈরি !
কেউ কি বলবেন বাংলায় এর উচ্চারণ কী দাঁড়ায় ?

[sachalayatan]

Sunday, August 29, 2010

| আলগা-প্যাঁচাল…|০১|


| আলগা-প্যাঁচাল…|০১|
রণদীপম বসু

শাহবাগ আজিজ সুপার মার্কেটের দ্বিতীয় তলা পর্যন্ত উঠতে না উঠতেই জিন্সের বাঁ পকেটে মন উতলা করা বাঁশির সুরটা বেজে উঠলোবুঝলাম কেউ আমাকে স্মরণ করছেকবি আহমেদুর রশীদ টুটুল, শুদ্ধস্বর প্রকাশনার স্বত্ত্বাধিকারী- দাদা আপনি কোথায় ?
এইতো তৃতীয় তলার পথে, আপনার কাছাকাছি !

গতকাল মেইলে জানিয়েছিলাম আজ শনিবার আসতে পারিউদ্দেশ্য প্রকাশিতব্য প্রবন্ধের বইটা ছাপার মেশিনে ঢুকার আগে চূড়ান্ত অবস্থাটা শেষবার দেখে নেয়াপ্রচ্ছদও নাকি এসে গেছে সংশ্লিষ্ট শিল্পীর কাছ থেকেতা দেখে চক্ষু-কর্ণের বিবাদ-ভঞ্জনটাও সেরে নেবো

Friday, August 27, 2010

| উৎবচন-শতক…[ দুই ]

| উৎবচন-শতক…[ দুই ]
- রণদীপম বসু
[ উৎসর্গ: হুমায়ুন আজাদ, যাঁকে আদর্শ ভাবলে প্রাণিত হই ]

(১০১)
মানুষ বাস করে তাঁর স্বপ্নের মধ্যে;
স্বপ্নহীনরাই প্রকৃত উদ্বাস্তু।

(১০২)
জন্মদিন হলো একটা হাস্যকর চিহ্ণ, যা
দূরবর্তী হতে হতে নিশ্চিহ্ণের ঠিকানাটা চিহ্ণিত করে।

(১০৩)
শেকড়-বিচ্ছিন্ন না হলে বহুতল ভবনের অধিকারী হওয়া যায় না;
বাতাসই হয়ে যায় মাটির বিকল্প তখন।

(১০৪)
সত্য কোন চিরস্থায়ী বিষয় নয়;
সত্য হচ্ছে অনুঘটক নির্ভর একটি আপেক্ষিক ধারণা।

(১০৫)
বংশ-গৌরব হলো সেই পশ্চাৎপদতা,
যা মানুষকে বড় হতে দেয় না।

| ঘড়ায়-ভরা উৎবচন…|১৯১-২০০|

| ঘড়ায়-ভরা উৎবচন…|১৯১-২০০|
রণদীপম বসু

(১৯১)
আবেগের সৌন্দর্য্য উদ্যমে; যে যত আবেগী, সে তত উদ্যমী।
আবেগহীন মানুষ উদ্যমী হয় না।

(১৯২)
যে ব্যয় করতে জানে না, তার সব উর্পাজনই বৃথা।
ব্যয় না জানলে অর্থ উর্পাজন করা অপরাধ।

(১৯৩)
প্রথমবার বই পড়তে হয় যে বইটি পড়তে হবে
তা নির্ধারণের জন্য।

(১৯৪)
বড়’র ভাব দেখাতে দেখাতে শেষর্পযন্ত মানুষ আর বড় হতে পারে না,
ছোটই থেকে যায়।

Sunday, August 8, 2010

|আপনি লিনাক্সপ্রেমী, অথচ নিজেকে অসহায় ভাবছেন !


| আপনি লিনাক্সপ্রেমী, অথচ নিজেকে অসহায় ভাবছেন !
-রণদীপম বসু

লিনাক্স মানে স্বাধীনতা, লিনাক্স মানে সবরকম আধিপত্য আর অনৈতিক বাধ্যবাধকতা থেকে নিরঙ্কুশ মুক্তির আনন্দে প্রাণ খুলে হাসতে পারা ! আপনি যদি সত্যিই লিনাক্সপ্রেমী বা ব্যবহারকারী হোন, অথচ নিজেকে অসহায় ভাবছেন, এরকম কথা শুনলে বিশ্বাস করুন আমার মতো কম্পুকানা লোকটিও প্রাণখুলে  হাসতে থাকবে ! অবশ্যই এটা আপনাকে কোনরূপ বিদ্রূপ বা অবহেলার হাসি নয়। কারণ আমাকে এক ভাইরাসমুক্ত সীমাহীন দুনিয়ায় ইচ্ছেখুশি হাসবার অন্তহীন সুযোগ করে দিয়েছে লিনাক্স। কারণ আমি লিনাক্স ব্যবহারকারী, লিনাক্সপ্রেমী। এ মুহূর্তে আমার কম্পিউটারে যে অপারেটিং সিস্টেমটি আমাকে বন্ধনহীন এক মুক্ত দুনিয়া উপহার দিয়েছে, তার নাম লিনাক্স মিন্ট ৯ ইসাডোরা। অদ্ভুত সাবলীল এই অপারেটিং সিস্টেমটিতে অবগাহন করে কেবল একটাই সমস্যা, এখানে কোন সমস্যাই নেই ! কী আর বলবো,  কম্পুকানা হিসেবে চাইলেও কোন সমস্যাই তৈরি করতে পারি না, তার আগেই একঝাঁক বন্ধু এসে হাজির হয়ে তুড়ি মেরে সমস্যাটারই বারোটা বাজিয়ে দেয় ! বিশ্বাস হচ্ছে না ! তাহলে বাংলায় লিনাক্স ফোরামের নিচের ঘোষণাটি দেখুন। ওটা কিন্তু আপনার জন্যেই ! পড়লেই বুঝতে পারবেন।

Friday, August 6, 2010

| ঘড়ায়-ভরা উৎবচন…|১৮১-১৯০|

| ঘড়ায়-ভরা উৎবচন…|১৮১-১৯০|
রণদীপম বসু

(১৮১)
রোগশয্যায় মানুষ চক্ষুষ্মাণ হয়ে ওঠে;
তখনই সে নিজের দুর্বলতাগুলো দেখতে পায়।

(১৮২)
বিলাপ আর কৌতুকে কোন মৌলিক পার্থক্য নেই;
বিলাপ হলো নিজেকে সান্ত্বনা দেয়া,
কৌতুক হচ্ছে অপরকে সান্ত্বনা।

(১৮৩)
প্রেমের আশ্রয় নির্ভরতা, কিন্তু প্রেম নির্ভরতার আশ্রয় নয়।

Monday, August 2, 2010

| যে ডায়েরীটা লেখা হবে না আর…|৩৬|


| যে ডায়েরীটা লেখা হবে না আর…|৩৬|
-রণদীপম বসু

তারিখ: নেই (অনুমান এপ্রিল, ১৯৯৩)

যে দিন তোমার মাধুরি মেশানো চিঠিটা হাতে পাই, পৃথিবীর প্রচণ্ডতম সুখী মানুষ হয়ে যাই আমি। এতো বেশি উল্লসিত হয়ে উঠি যে কখনো বা সবার সামনে বিব্রত হয়ে পড়ি আবেগের আতিশয্যে। বুঝতে পারি আমিও পাগল পদবাচ্যের একেবারে বাইরে নই। দ্যাখো, পাগল-টাগল যা-ই বলো, সেই গানটা মনে পড়ে তো ?
‘…যখন তুমি আমায় পাগল বলো, ধন্য যে হয় সে পাগলামি
ধন্য তোমার জন্য হে, পাগল তোমার জন্য যে…।’

Sunday, August 1, 2010

| হলিউড-মুভিতে যে অভিনয় করলাম সেটা মনে করতে পারছি না কেন !


| হলিউড-মুভিতে যে অভিনয় করলাম সেটা মনে করতে পারছি না কেন !
-রণদীপম বসু

এক বন্ধুর পাঠানো একটা ব্যক্তিগত মেইল পেলাম। সাথে একটা ছবি সংযুক্ত করা। কম্পিউটারের একটা উইন্ডোর স্ন্যাপশট। ‌টোয়াইলাইট সাগা নিউ মুনমুভির গ্লেন হানসার্ড ও মার্কেটা আর্গলোভার গাওয়া গানটা খুঁজতে সে ইংরেজিতে দ্য মুনলিখে গুগল-সার্চ দিয়েছিলো। একটা লিঙ্কে তার চোখ আটকে গেলো। খুব সম্ভব অস্ট্রেলিয়ার সিডনিতে এই ছবিটার প্রিমিয়ার শো জাতিয় কোন খবর ছিলো। সে অবাক ওই লিঙ্কে আমার ছবি কেন ? পেজটার একটা স্ন্যাপশট নিয়ে আমাকে পাঠিয়ে দিলো। মুভিপোকা বন্ধুটি হয়তো ভাবছিলো- হলিউডের ছবিতে রণদা অভিনয় করলো, অথচ আমি জানলাম না ! ভেরি ব্যাড !