| অর্থহীন…|
-রণদীপম বসু
…
কোনকিছুই অর্থহীন না। কথাটা কে বলেছিলেন জানি না। তবে কথাটা যে কোনোভাবেই
অর্থহীন না, সেটা হলফ করেই বলা যায়। আর অর্থহীন হবেই বা কী করে ! কোন কারণ
বা অর্থই যদি না থাকে তাহলে বিষয় বা বস্তুর অস্তিত্ব আসে কী করে ! অর্থাৎ
কার্যটার পেছনে একটা কারণ অবশ্যই রয়ে গেছে। এর অর্থ বের করতে না পারলে তা
আমাদের কাছে দুর্বোধ্য হতে পারে। ক্ষেত্র বিশেষে অবোধ্যও হতে পারে। কিন্তু
অর্থহীন হওয়ার আদৌ কি উপায় আছে ?











