Showing posts with label Koshto-O-Bhalobasa (Micro-Poems). Show all posts
Showing posts with label Koshto-O-Bhalobasa (Micro-Poems). Show all posts

Tuesday, January 29, 2013

| চতুষ্পদী কষ্টগুলো… |৫৬-৬০|

.
| চতুষ্পদী কষ্টগুলো… |৫৬-৬০|
-রণদীপম বসু
…

(৫৬)
কী-বোর্ড টিপে টিপে যেটুকু ছড়াও ঘ্রাণ,
ভুলে যাও কেন, যন্ত্রের স্মৃতিকোষে সংখ্যা আর অক্ষরের বিন্যাস শুধু;
হৃদয়ের ঘ্রাণ পেতে যে শরীর জেগে ওঠে ভস্মস্তুপ থেকে
কেন তাকে বৃথা খোঁজো অন্তর্জালে, দু’পায়ে না মাখো যদি মৃত্তিকার ঘাম !
.

Thursday, July 12, 2012

| চতুষ্পদী কষ্টগুলো…|৫১-৫৫|

 .
| চতুষ্পদী কষ্টগুলো…|৫১-৫৫|
-রণদীপম বসু
…

(৫১)
বর্ষার বৃষ্টি ঝরবেই অঝোর, তাতে আমার কী !
কাউকে তো বলিনি আমি বুকের গভীরে ডুবে কাঁদতে এমন।
তবুও শুধু শুধু কাঁদে যদি বৃষ্টি ও সে,
কেউ কি শিখিয়েছে আমায়, কী করে নেবো শুষে কষ্টনীল জল !
.

Wednesday, July 11, 2012

| চতুষ্পদী কষ্টগুলো… |৪৬-৫০|

 .
| চতুষ্পদী কষ্টগুলো… |৪৬-৫০|
-রণদীপম বসু
…

(৪৬)
শরীর ঘুমিয়ে ছিলো, বেশ ছিলো,
তৃষ্ণার জল ঢেলে জাগালেই যদি, জানবে না কেন-
আগুন শরীর নয়, শরীরই আগুন !
নিজেকে পোড়াও এবার, নাহয় পুড়বে এই সাজানো সংসার ! 
 .

Tuesday, March 20, 2012

| চতুষ্পদী কষ্টগুলো… |৪১-৪৫|

 .
| চতুষ্পদী কষ্টগুলো… |৪১-৪৫|
-রণদীপম বসু
…

(৪১)
ছোঁয়ার দূরত্বে এসে দাঁড়িয়েছো এতোটা কাছে-
আড়ষ্ট আঙুলে ঠোঁটে পারি নি ছুঁতে ওই অচেনা তোমায় !
যখনি হারালে দূরে, পেয়ে যাই আলিঙ্গনে-
অতনু দেহের ঘ্রাণ সিঁদ কেটে ঢুকে যায় চৈতন্যের ঘরে !
.

Thursday, March 15, 2012

| চতুষ্পদী কষ্টগুলো… |৩৬-৪০|

 .
| চতুষ্পদী কষ্টগুলো… |৩৬-৪০|
-রণদীপম বসু
…
(৩৬)
বৃষ্টির কাছে কতো যে দেনা আমার, জানতে চাইলো না কেউ।
যখন জানলো ওই মেয়েটি শুধুই-
মুঠোর ভেতরে রাখা নগ্ন রোদ্দুর নিয়ে সামনে দাঁড়ালে তুমি;
বুঝলে না, একবার দেনা হলে শোধ দিতে কেটে যায় অনেকটা জীবন !
.

Monday, March 5, 2012

| চতুষ্পদী কষ্টগুলো… |৩১-৩৫|


| চতুষ্পদী কষ্টগুলো… |৩১-৩৫|
-রণদীপম বসু
…

(৩১)
তুমুল বৃষ্টিতে কেন যে বেরোলে তুমি-
জানো না কি, লজ্জারাও ধুয়ে যায় বৃষ্টির জলে !
অমন জলল ভাস্কর্য দেখে জানবে সবাই-
আমার বুকের নদী সে-কোন্ সঙ্গমে ছুটে কষ্টের ছলে !
.

Friday, March 2, 2012

| চতুষ্পদী কষ্টগুলো… |২৬-৩০|


| চতুষ্পদী কষ্টগুলো… |২৬-৩০|
-রণদীপম বসু
…

(২৬)
আমার চোখে জলের ছোঁয়া-
ভাবছো তুমি কান্না তাকে !
শিশির-ধোয়া মগ্নতাকেই
ধরছি এমন স্বপ্ন এঁকে।
.

Wednesday, February 29, 2012

| চতুষ্পদী কষ্টগুলো… |২১-২৫|


| চতুষ্পদী কষ্টগুলো… |২১-২৫|
-রণদীপম বসু
…

(২১)
বৃক্ষের বল্কলে নদীর চিহ্ন দেখে-
তুমি যে চমকালে হঠাৎ !
আমি তো খুঁজিনি এতো- কোথা কোন্ বৃক্ষদেহে
কে কখন রেখেছিলো জলমগ্ন হাত !
.

Monday, February 27, 2012

| চতুষ্পদী কষ্টগুলো… |১৬-২০|


| চতুষ্পদী কষ্টগুলো… |১৬-২০|
-রণদীপম বসু
…

(১৬)
‘তোমাকেই ভালোবাসি’- এতোটা বানান করে
কেন যে বলতে গেলাম প্রণয়ের শ্লোক !
ইচ্ছে কি নদীর মতোই,
তোমার সঙ্গমে আদৌ পৌঁছবে কি আমার এ পাড়ভাঙা স্রোত ?
 .

Sunday, February 26, 2012

| চতুষ্পদী কষ্টগুলো…|১১-১৫|


| চতুষ্পদী কষ্টগুলো…|১১-১৫|
-রণদীপম বসু
…

(১১)
বালিকার নদীটাকে ছুঁবো বলে আমি
ডুব দিতে বারবার ভুল জলে নামি !
কোথায় বালিকা তুমি যাও কোন্ নায়ে-
দেখোনা নদীর দাগ মেখেছি এ গায়ে !
.

| চতুষ্পদী কষ্টগুলো… |০৬-১০|

.
| চতুষ্পদী কষ্টগুলো… |০৬-১০|
-রণদীপম বসু
…

(০৬)
আজ তুমি ওড়না পরোনি বলে
মেঘগুলো কেটে গেছে; তাই আজ
ধরেছি ডানার সাহস, ঝাঁপ দেবো কই !
সামনে তো ডাকছে ওই যুগল আকাশ ! 
 .

Wednesday, February 22, 2012

| চতুষ্পদী কষ্টগুলো… |০১-০৫|

| চতুষ্পদী কষ্টগুলো… |০১-০৫|
-রণদীপম বসু
…
.
(০১)
হঠাৎ দেখেই তুমি বিস্ময়ে ওঠলে বলে-
ওমা! নদীর কি লজ্জা নেই কোনো !
সত্যি কি জানতে না তুমি-
নদীরা এমনই হয় তোমার মতোন !
.

| চতুষ্পদী কাব্যাণুগুচ্ছ : কষ্টগুলো |

.
| চতুষ্পদী কাব্যাণুগুচ্ছ : কষ্টগুলো |
-রণদীপম বসু
…
০১) চতুষ্পদী কষ্টগুলো (০১-০৫)
০২) চতুষ্পদী কষ্টগুলো (০৬-১০)
০৩) চতুষ্পদী কষ্টগুলো (১১-১৫)
০৪) চতুষ্পদী কষ্টগুলো (১৬-২০)
০৫) চতুষ্পদী কষ্টগুলো (২১-২৫)
০৬) চতুষ্পদী কষ্টগুলো (২৬-৩০)
০৭) চতুষ্পদী কষ্টগুলো (৩১-৩৫)
০৮) চতুষ্পদী কষ্টগুলো (৩৬-৪০)
০৯) চতুষ্পদী কষ্টগুলো (৪১-৪৫)
১০) চতুষ্পদী কষ্টগুলো (৪৬-৫০)
…